ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ads

নরসিংদীর সদর উপজেলার মাধবদীর নুরালাপুর বাজার সংলগ্ন একটি টেক্সটাইল মিলের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাধবদী থানা পুলিশ মাধবদীর নুরালাপুর বাজার সংলগ্ন একটি টেক্সটাইল মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


পুলিশ জানায়, নুরালাপুর বাজার সংলগ্ন রিফাত টেক্সটাইল মিলের পাশে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে আছে এলাকাবাসীর এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত তরুণীর বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে বলে পুলিশ জানায়। তাদের ধারণা ২-৩দিন আগে পরিকল্পিতভাবে ওই তরুণীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে এখানে ফেলে গেছে। নিহতের পরনে লাল প্রিন্টের থ্রীপিস ছিল।


মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান জানান, লাশটি পচে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিতভাবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তারা সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page